রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শায়লা শারমিন বেলজিয়ামে আবারও নির্বাচন হলেন

বেলজিয়ামের স্থানীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শায়লা শারমিন। বেলজিয়ামের লেবার পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছেন। ডিপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শায়লা।

রোববার (১৩ অক্টোবর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বেলজিয়াম ওয়ার্কার্স পার্টির প্রার্থী শায়লা পরাজিত করেন গ্রীন পার্টির প্রার্থীকে।

নির্বাচনের ফল ঘোষণার পর শায়লা শারমিন  জানান, টানা দ্বিতীয় জয়ের কারণে এবার তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পেতে যাচ্ছেন।

নির্বাচনে জয়ের বিষয়ে তিনি তার নির্বাচনী এলাকাসহ ব্রাসেলসে বসবাসরত বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানান।  তিনি বলেন, প্রবাসীরা সহযোগিতা করেছেন বলেই একজন বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন।

বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি অন্তারপ সিটি ও ডিস্ট্রিক্ট বর্গারহাইট শহরের বাসিন্দারা তাদের ২৫ জন কাউন্সিলর বেছে নিয়েছেন এই নির্বাচনের মধ্যদিয়ে। এর মধ্যে ৮ জনই ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী।

একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি মেয়র ও তিনটি ডেপুটি মেয়র পদ লাভ করবে। এই তিনজন ডেপুটি মেয়রের একজন হচ্ছেন বাংলাদেশের বরিশালের মেয়ে শায়লা শারমিন।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রোববার (১৩ অক্টোবর) বেলজিয়ামে দ্বিতীয় দফায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শায়লা বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি অন্তারপ সিটি ও ডিস্ট্রিক্ট বর্গারহাইট শহরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জনপ্রিয়

ব্রাসেলস বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বেলজিয়াম বিএনপি ও যুবদলের উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশি শায়লা শারমিন বেলজিয়ামে আবারও নির্বাচন হলেন

প্রকাশের সময় : ০১:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪