ব্রাসেলস প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজন করা হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬।
আগামী ১৪ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টায় ইক্সেলসের মুভ জোন ক্রীড়া কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি দল অংশ নিতে পারবে। প্রতি দলের নিবন্ধন ফি ৬০ ইউরো। শুধু বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিরাই এতে অংশ নিতে পারবেন।
চ্যাম্পিয়ন দল পাবে ৪০০ ইউরো ও ট্রফি। রানার্সআপ দল পাবে ২০০ ইউরো ও ট্রফি। তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্যও থাকছে ট্রফি।
বেলজিয়াম ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এবং সিলেট বিভাগ প্রবাসী সমাজকল্যাণ সমিতি, ব্রাসেলসের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির সভাপতি আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক বশির আহমেদ।
আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিডি সুপারমার্কেট, এলকে মার্কেট ও ভিভিয়ে দোয়া।
আগামী ৫ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন। আগ্রহী দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
যোগাযোগ ও নিবন্ধন:
* মাহবুব লায়েক: ০৪৮৮ ২৭ ৭৫ ০০
* অবিনাশ সুরব্বর: ০৪৬৫ ৯৮ ৭৭ ০৫
* সাইফুল ইসলাম: ০৪৮৮ ২৫ ৮৫ ০৫
* বাবুল আহমেদ: ০৪৯২ ২০ ২৩ ৬৪
খেলার স্থান: মুভ জোন ক্রীড়া কেন্দ্র, রু জেনারেল থিস ১২, ১০৫০ ইক্সেলস, বেলজিয়াম।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
নিজস্ব প্রতিবেদক 
