শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন

বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।রাজধানী ব্রাসেলসের ঐতিহ্যবাহী ‘সের্কেল রয়্যাল গেলুয়া সেন্টারে’ এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশটি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বেলজিয়াম সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়সংক্রান্ত মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান, ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের এশীয় প্রশান্ত অঞ্চল ব্যবস্থাপনা পরিচালক নিকলাস কাভার্নস্টর্ম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে, সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের জানিয়ে বলেন, গত দেড় দশকে অর্জিত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে এশিয়া এবং এর বাইরেও দ্রুততম বর্ধনশীল একটি অর্থনীতিতে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। অনুষ্ঠানে, বেলজিয়াম ও জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

প্রকাশের সময় : ০২:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪