বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ,এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বেলজিয়াম বিএনপি ও বেলজিয়াম যুবদলের নেতাকর্মীরা।
পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। এতে বিমানবন্দরে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, আলী জাহাঙ্গীর, তছু মিয়া ও মারটিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসাইন,
যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমজাদুল হক দীপু ,
বি এন পির নেতা হেলাল আহম্মেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদুল—মমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাসেল ভূঁইয়া, আজমল হোসেন,
অন্যদিকে, বেলজিয়াম যুবদলের সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ (বাবু)যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফি, আক্তার খান ,নুর নবী চৌধুরী, রুহুল আমিন সুমন, ফখরুল হোসাইনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
পরে নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সামগ্রিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
ফারুক আহাম্মেদ মোল্লা 








