কুমিল্লা প্রতিনিধি:
ভিআইপি ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় বিনামূল্যে ওষুধ বিতরণ, চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লার, মেঘনা উপজেলার রাধানগর বিএনপির কার্যালয়, ৮ নম্বর ওয়ার্ড, ময়নামতি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করবেন ডা. অরুণ চন্দ্র চৌধুরী, এমবিবিএস, এমএস (চট্টগ্রাম), সিসিডি (বারডেম), সিএমইউ (আল্ট্রা)। তিনি বর্তমানে সিনিয়র মেডিকেল অফিসার, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, কুমিল্লা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া উপস্থিত থাকবেন ডা. সানজিদা জাফরি খান, এমবিবিএস (ঢাকা), সিএমইউ (ইউএসজি), পিজিটি (অন্তঃ), এমএসিপি। তিনি মেডিসিন, ডায়াবেটিস, হাইপার, শিশু, মহিলা ও বিভিন্ন সাধারণ রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ থাকবে।
কর্মসূচির আয়োজনে রয়েছেন মো. ফারুক আহমেদ মোল্লা, বেলজিয়াম প্রবাসী ,এবং সৌদিআরব প্রবাসী রাসেল মোল্লা তারা দুইভাই । সার্বিক সহযোগিতায় রয়েছে ,রাধানগর যুব সমাজ।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়া
নিজস্ব প্রতিবেদক 
