শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে রাসেল মোল্লার অভিনন্দন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০২:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৩৭৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি’র প্রধান অঙ্গসংগঠন যুবদল স্বাধীনতার পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতিয়ার হিসাবে কাজ করেছে।

১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটির গঠনতন্ত্রে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল-উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজব্যবস্থা, মানবকল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা।” তিনি আরও বলেন, সেই গঠনতন্ত্র বাস্তবায়নে যুবদলের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার-ই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা জেলা ও মেঘনা উপজেলার যুবদল নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে প্রত্যেক কর্মীকে সুসংগঠিত ও গতিশীল করতে সাহসিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন। ৪৬ তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সর্বশেষ যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক, স্বার্থক হউক।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে রাসেল মোল্লার অভিনন্দন

প্রকাশের সময় : ০২:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪